শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় বিশ্ব বন দিবসে বন রক্ষার শপথ 

নিউজ রুম / ২৪৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

পেকুয়া প্রতিনিধি;

করবো বন সংরক্ষণ,সুস্থ্য থাকবো সারাক্ষণ এ প্রতিপাদ্যে কক্সবাজারের পেকুয়ায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব বন দিবস

পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস এর যৌথ উদ্যোগে উপজেলার টইটং ইউনিয়নের বনকানন মাঠে মানববন্ধন,পথসভা ও বন রক্ষায় শপথ বাক্য পাঠ এর কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন ,চট্রগ্রাম দক্ষিণ বনাঞ্চলের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক।

বক্তব্য রাখেন বনকানন এশায়াতুল উলুম দাখিল মাদ্রাসা সুপারিনটেনডেন্ট ইবনে আদম জাহান,সংবাদ কর্মী জালাল উদ্দিন,উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস টিম লিডার সাদেকুর রহমান।

বক্তারা বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন, কৃষিভূমি সম্প্রসারণ, আবাসন প্রভৃতি নানা কারণে সংকুচিত হচ্ছে বনাঞ্চল। ফলে দেশের বন ও বন্যপ্রাণী আজ হুমকির সম্মুখীন।

এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে উন্নয়ন প্রকল্পের নামে পাহাড় কাটে বনাঞ্চল উজাড় বন্ধ করে বন সংরক্ষণে গুরুত্ব দেয়ার কথাও জানিয়েছেন পরিবেশবাদিরা।

এসময় কয়েক শত নারী পুরুষ বন রক্ষায় শপথ গ্রহন করেন।

এতে নারী ইউপি সদস্য আয়েশা খাতুন,পরিবেশকর্মী নুরুন্নাহার নূরী, শারমিন সোলতানা,এশায়াতুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক,সাইফুল আজমসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর