শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

‘মুক্তিযুদ্ধের চেতনায় আগামি প্রজন্ম তৈরিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে’

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

মুক্তিযুদ্ধের চেতনায় আগামি প্রজন্ম তৈরি করতে সাংবাদিকদের স্ব-স্ব অবস্থানে দাঁড়িয়ে ভূমিকা রাখতে হবে। একটি জ্ঞান সম্পন্ন প্রজন্মের হাত ধরেই এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তার কোন বিকল্প নেই।

সোমবার (২৫ মার্চ) কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত ২৫ মার্চ কালোরাত্রি এবং মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বিকাল ৩ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর বিশেষ প্রতিবেদক অনুপ কুমার হস্তাগীর।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠণিক সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. নজিবুল ইসলাম, চ্যানেল আই ও দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোহাম্মদ জুনাইদ, প্রচার ও দপ্তর সম্পাদক নুপা আলম, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, মাছরাঙা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়–য়া, সময় টিভির কক্সবাজার ব্যুারো প্রধান সুজাউদ্দিন রুবেল ও দৈনিক রূপসীগ্রামের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহ নিয়াজ প্রমুখ।

সভায় বক্তারা ২৫ মার্চ সংঘটিত ভয়াবহ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে বলেন, একটি নিরাপদ, ঘুমন্ত এবং নিরাস্ত্র মানুষের উপর এটি ছিল শাসন গোষ্ঠির হত্যা যজ্ঞ।

 


আরো বিভিন্ন বিভাগের খবর