শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

রামুতে তেলবাহী লরি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের রামুতে তেলবাহী লরি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার চাকমারকূল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু তুলাবাগান হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল বারী ইবনে জলিল।
নিহত আতিকুর রহমান (৩০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ছটিবাড়ী এলাকার মো. আতিয়ার এর ছেলে।
তিনি কুমিল্লা সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে আজিজুল বারী বলেন, রোববার কুমিল্লা থেকে আতিকুর রহমানসহ ছয়জন ৪ টি মোটর সাইকেল যোগে কক্সবাজার ঘুরতে আসেন। সোমবার বিকালে তারা কক্সবাজার থেকে কুমিল্লা ফিরছিলেন। পথিমধ্যে তারা রামু উপজেলার চাকমারকূল এলাকায় পৌঁছলে চট্টগ্রাম দিক থেকে আসা তেলবাহী একটি লরির সাথে আতিকুর রহমানের মোটর সাইকেলটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে তিনি আহত হন।
“ ঘটনার পরপরই তেলবাহী লরির চালক ও সহকারি পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। “
পরে নিহতের সঙ্গী ও স্থানীয়রা আতিকুর রহমানকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।
আজিজুল বারী জানান, ঘটনার ব্যাপারে নিহতের স্বজন এবং প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর