শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে ওয়্যারলেস অডিও ডিভাইসসহ দুইজন আটক

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় হাতের বাহুতে অত্যাধুনিক ডিভাইস অভিনব কায়দায় লুকিয়ে পরীক্ষা দেয়ার সময় বশির আহমেদ ও তৌহিদুল ইসলাম নামে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকালে কক্সবাজার সিটি কলেজের ৪০২ নম্বর রুম থেকে তাদের আটক করা হয়।
আটক বশির আহমেদ কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের তেতৈয়া এলাকার বাসিন্দা নুরুল হকের ছেলে এবং তৌহিদুল ইসলাম চকরিয়া উপজেলার চিরিঙ্গা এলাকার শামসুল আলমের ছেলে।
কলেজ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দাবি, অত্যাধুনিক ওয়্যারলেস অডিও ডিভাইস ব্যবহার করে সিটি কলেজ কেন্দ্রে বশির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিল। পরে সরকারি একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী তাদের আটক করা হয়।
কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং জানান, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক পরীক্ষার্থীদের কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যায় পুলিশ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হবে বলে জানায় পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।’
শুক্রবার (২৯ মার্চ) শেষ ধাপে ঢাকা-চট্টগ্রাম বিভাগের ২৪ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে প্রায় সাড়ে ৩ লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর