কক্সবাজারের চকরিয়া থেকে বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত

নিউজ রুম / ১৮৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ার একটি বাড়ি থেকে চারটি বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী উদ্ধার করেছে র‍্যাব। পরে তা বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হয়।
র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৫ এর বান্দরবান ক্যাম্পের একটি দল , চকোরিয়া উপজেলার সাহার বিল ইউনিয়নের কুরআন খালি এলাকার একটি বাড়ি থেকে বিলুপ্ত প্রায় চারটি বন্যপ্রাণী উদ্ধার করে। তার মধ্যে রয়েছে, একটি লাম চিতা, একটি গন্ধগোকুল এবং একজোড়া সাদা বক।
পরে বন্যপ্রাণী গুলোকে প্রাকৃতিতে অবমুক্ত করার জন্য বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী গুলোকে এরপর বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর