শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

এপিবিএন পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

উখিয়ায় সড়ক পার হওয়ার সময় ‘এপিবিএন পুলিশের গাড়ীর ধাক্কায়’ এক শিশু নিহত হয়েছে।
রোববার রাত ৮ টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কস্থল বটতলীতে এ ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত সাজ্জাত রহমান (৬) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল এলাকার রফিক আলমের ছেলে।
স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা এক স্বজনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে সাজ্জাত রহমান মায়ের সঙ্গে বাড়ী ফিরছিল। তারা কক্সবাজার-টেকনাফ সড়কের সংযোগস্থলে পৌঁছলে রাস্তা পার হতে গিয়ে শিশুটি দৌঁড় দেয়। এসময় পালংখালী স্টেশনগামী ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি জিপগাড়ী শিশুটিকে ধাক্কায় দেয়।
এতে শিশুটি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত শিশুটি অসাবধনতার কারণে দৌঁড় দিয়ে রাস্তা পার হতে গিয়ে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।
আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শামীম হোসেন।


আরো বিভিন্ন বিভাগের খবর