শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ করাতকল সীলগালা

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন :

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে অবৈধ ৯ করাতকল সীলগালা করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার পেকুয়া বাজারে অভিযান চালিয়ে এসব করাতকল সীলগালা করেন উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ।

অবৈধ করাতকলে অভিযানের সংবাদ পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায় বলে জানা গেছে।

এসময় ভোলা খালের চর দখল করে কয়েকটি স্থাপনা নির্মাণের কাজও বন্ধ করে দেয়া হয় বলে জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশন (ভূমি) জানান দীর্ঘদিন ধরে এসব করাতকলে কাঠ পাচারকারীরা পার্শ্ববর্তী বন বিভাগের পাহাড়ের সামাজিক বনায়ন সহ পাহাড়ের মুল্যবান বাগানের কাঠ মৌজুদ ও চিরাই করে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।

উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ বলেন, বন সম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে ইতিমধ্যে ৯ টি অবৈধ করাতকল বন্ধ করে দেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ বলেন,
প্রাকৃতিক সম্পদ আমাদের বনাঞ্চল, বন সম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধ করাতকল নদী দখলকারীর বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলছে এ অভিযান চলমান থাকবে।

স্থানিয়রা জানান, এলাকার প্রভাবশালী রাজনৈতিক দুবৃত্তদের ছত্রছায়ায় এসব করাতকলগুলো পরিচালিত হত।


আরো বিভিন্ন বিভাগের খবর