শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার

নিউজ রুম / ১৮৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন

বিড়ি প্রতিবেদক :
“বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার। উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চত কর” দাবীতে কক্সবাজার সুরক্ষা পরিষদের এক আলোচনা সভা এনজিও কোস্টের সহযোগিতায় শহরের কোস্ট কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো: জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, রিপোটার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, বাপা জেলা শাখার সভাপতি কলিম উল্লাহ কলিম, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, বাংলাভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মোরশেদুর রহমান খোকন, ডেইলী সান এর জেলা প্রতিনিধি নেছার আহমদ, সাংবাদিক ইরফানুল হাসান ও বাপা নেতা কফিল উদ্দিন প্রমূখ। বক্তারা কক্সবাজার জেলায় বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া টেকনাফে সুপেয় পানির ব্যবস্থা নিতে দাবী জানান। দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, শুকনো মৌসুমে উপকূলীয় অঞ্চলগুলোতে একটু সুপেয় খাবার পানির জন্য হাহাকার শুরু হবে। সেখানে বর্তমানে অধিকাংশ নলকূপে পানি উঠেনা। তাই সময় থাকতে সুপেয় পানির ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।


আরো বিভিন্ন বিভাগের খবর