শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে

নিউজ রুম / ১৮৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) হোটেল শৈবালের সাগরিকা রেষ্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সদর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্যে রাখেন-জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবছার উদ্দিন, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক ইনানীর নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান শফিউল্লাহ শফি, দৈনিক ইত্তেফাকের কক্সবাজার প্রতিনিধি সায়ীদ আলমগীর, সাংবাদিক সংসদ কক্সবাজার এর সভাপতি এমএ আজিজ রাসেল, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, সদর প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম আরিফ লিটন। এতে বক্তারা বলেন-গণতন্ত্র না থাকলে যেমন স্বাধীন গণমাধ্যমের কথা ভাবা যায় না। আবার স্বাধীন গণমাধ্যমই হলো গণতন্ত্রের রক্ষাকবচ। এ অবস্থায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। তাই সব বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত, অধিকার আদায়সহ পেশাগত স্বার্থে দলমত নির্বিশেষে সব পক্ষের সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে। একই সাথে বর্তমানে কিছু মাদক ব্যবসায়ি রোহিঙ্গা সহ ভয়ংকর অপরাধী,ভুমিদস্যু,স্বাধীনতা বিরুধীরা নিজেরে স্বার্থে সাংবাদিক হিসাবে পরিচয় দিয়ে ফায়দা হাসিল করার জন্য মাঠে ছড়িয়ে পড়েছে। যার ফলে প্রকৃত পেশাদার সাংবাদিকতার সুনাম ক্ষুন্য হচ্ছে। তাই এ সময় স্বার্থান্বেষী অপরাধী মহল থেকে সবাইকে সজাগ থাকার জন্য আহবান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন-সিনিয়র সাংবাদিক ছৈয়দুল কাদের, কক্সবাজার সদর প্রেসক্লাবের কর্মকর্তা এমএ সাত্তার, জাহাঙ্গীর আলম শামস, শাহী কামরান, ইরফান উল হক, তামজিদ পাশা, মহিউদ্দিন মাহি, কল্লোল দে, সাংবাদিক সংসদ কক্সবাজার এর শাহেদুল মুবিন, আব্দুল্লাহ সায়েম প্রমুখ। পরে মোনাজাত পরিচালনা করেন সদর প্রেসক্লাবের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম।


আরো বিভিন্ন বিভাগের খবর