শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

৩০০ চালককে ঈদ উপহার দিলো লিংকরোড অটোরিকশা সিএনজি চালক সমিতি

নিউজ রুম / ১৮৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার জেলা শাখার আওতাধীন লিংকরোড অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির উদ্যোগে সংগঠনের সদস্য সিএনজি অটোরিকশা চালকদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে লিংকরোড স্টেশনস্থ সমিতির কার্যালয় চত্বরে এক বড় আয়োজনের মধ্যে দিয়ে এসব ঈদের উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা কুদরত উল্লাহ সিকদার এবং আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন।
অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির জেলা সাধারণ সম্পাদক নূরুল হক, লিংকরোড অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির সভাপতি আমানুল হক আনোয়ার, সাধারণ সম্পাদক রহিম উল্লাহ, সাবেক সভাপতি বজল কবির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলম, সহসাধারণ সম্পাদক নেজাম উদ্দীন, দপ্তর সম্পাদক নূরুল আলম,
সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং সদস্য ইলিয়াস ও রায়হান।
সমিতির নেতৃবৃন্দ জানান, সমিতির উন্নয়নের জন্য যে ফান্ড রয়েছে সেখান থেকে সমিতির আওতাধীন আড়াই শতাধিক সিএনজি অটোরিকশা চালককে প্রতিবছরের মতো এবারও ঈদের উপহার সামগ্রী দেয়া হয়েছে। এছাড়াও অসুস্থতাসহ বিভিন্ন ধরণের বিপদ-আপদের চালকদের সারা বছর সহযোগিতা করা হয়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

কুদরত উল্লাহ সিকদার এবং আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন বলেন, লিংকরোড অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির নেতৃবৃন্দ চালকদের জন্য যে উদ্যোগ নেন তা খুবই প্রশংসনীয়। ঈদ উপহার ছাড়াও তারা চালকদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণে লিংকরোড অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির সাথে সহযোগিতায় ছিলো বৃহত্তর লিংকরোড লাইন পরিচালনা কমিটি।
ঈদ উপহার পেয়ে খুশি হয়েছেন চালকরা। তারা নেতৃবৃন্দকে সাধুবাদ জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর