শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

কক্সবাজারে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের রামুতে গরীব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কক্সবাজারের রামুস্থ ৩০ বিজিবি। সোমবার (০৮ এপ্রিল) বিকেল ৫টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের নিছে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

রামুস্থ ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, পবিত্র রমজান মাসে প্রতিবছর বিজিবির উদ্যোগে হতদরিদ্র ও অস্বচ্ছল মানুষের ইফতার বিতরণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে রামুর কয়েক’শ গরীব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বিজিবি সামাজিক কর্মসূচি নিয়ে মানুষের পাশ থাকবে।

রামুস্থ ৩০ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমান ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এবং সুবেদার উপস্থিত ছিলেন।

রামু এলাকার গরীব ও দুঃস্থদ মানুষ গুলো এ ইফতারী পেয়ে খুশি। রোজাদার মানুষ গুলো বিজিবির জন্য প্রার্থনা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর