শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

ওশান প্যারাডাইস হোটেলের সুইমিংপুলে এক শিশু পর্যটকের মৃত্যু

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার শহরে অভিজাত হোটেল ওশান প্যারাডাইজের সুইমিংপুলে গোসলে নেমে এক পর্যটক শিশুর মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর আড়াইটায় কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল ওশান প্যারাডাইজের সুইমিংপুলে এ ঘটনা ঘটেছে।
মৃত্যু হওয়া সাফানা খান ( ৩ বছর ৬ মাস ) ঢাকার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার মো. মনিরুজ্জামান খানের মেয়ে।
হোটেল কর্তৃপক্ষ ও স্বজনদের বরাতে রকিবুজ্জামান বলেন, দুপুর দেড়টার দিকে মনিরুজ্জামান খান, তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা পৌঁছার পর দুপুর ২ টার দিকে অভিজাত হোটেল ওশান প্যারাডাইজে উঠেন। পরে সকলে মিলে হোটেলটির সুইমিংপুলে গোসল করতে যান।
“ এসময় সাফানা খান ও তার সাত বছর বয়সী এক ভাইকে সুইমিংপুলের পাশে বসার সিটে রেখে বাবা-মা কাপড় পাল্টাতে যান। এক পর্যায়ে সাফানা সুইমিংপুলে অন্যদের গোসল করতে দেখে নিজেও নেমে যায়। “
ওসি বলেন, “ এসময় সুইমিংপুলের উপরে থাকা ভাইয়ের শোর-চিৎকারে সেখানে হোটেলের দায়িত্বরত কর্মি সাফানাকে উদ্ধার করে। পরে খবর শুনে বাবা-মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হোটেলের গাড়ী যোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। “
রকিবুজ্জামান জানান, শিশুটির বাবা-মা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অসাবধনতা বশত এ ঘটনা ঘটেছে বলে লিখিতভাবে অবহিত করেছেন। পরে প্রশাসনের অনুমতির প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর