শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মালুমঘাটে লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে মহিলার মৃত্যু

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ মালুমঘাট রিংভং এলাকার বনের ভিতরে লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে জমিলা বেগম (৩৫) নামের মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জাধিন ডুলাহাজারা বনবিটের রিংভং এলাকার গহীন বনে এর্দূঘটনা ঘটেছে। নিহত-জমিলা বেগম (৩৫) ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহকাটা এলাকার শাহ আলম এর স্ত্রী। মৃত্যুের বিষয়টি নিশ্চিত করেন ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তা মেহরাজ উদ্দিন।তিনি জানান,ডুলাহাজারার সংরক্ষিত গহীন বনের ভিতরে অবৈধভাবে জ্বালানির কাঠ কুড়াতে যায় জমিলা।তবে গহীন বনের ওই স্হানটি বন্য হাতির আবাসস্থল।সেখানে হাতির আক্রমণে মহিলাটি মারা যান।আমি আত্মার মাগফিরাত কামনা করছি।তবে এসব বনাঞ্চলে প্রবেশ করলে,যেকোন সময় বন্যপ্রানির আকমণের শিকার হওয়াটা স্বাভাবিক।তাই এই বিষয়ে এলাকাবাসীকে আরো সচেতন হতে হবে।সংশ্লিষ্ট বন বিভাগ হাতি – মানুষ দ্বন্ধ নিরসনে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক সভা করছেন,করেছিও,করবো।সুতরাং হাতির আক্রমণে যেকোন মানুষ আহত ও নিহতের ঘটনা যাতে আর না ঘটে।সেদিকে সকলকে সচেতন হতে হবে।তাহলে মর্মান্তিক এসব র্দুঘটনা রোধ করা সম্ভব হবে।তাছাড়া নিহত পরিবারকে বনবিভাগ কর্তক আর্থিক সহযোগিতা করার চেষ্টা থাকবে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর