শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চট্টগ্রাম কক্সবাজার রেলপথের ডুলাহাজারায় বিশেষ ট্রেন লাইনচ্যুত: যোগাযোগ বন্ধ

নিউজ রুম / ১৯৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজার – চট্টগ্রাম রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারার কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি  লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত হওয়ার ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার সকাল ১০ টার দিকে ডুলাহাজারা রেল স্টেশনের কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

বাংলাদেশ রেলওয়ের কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানিয়েছেন

স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

তিনি জানান লাইনচ্যুত রেলের বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন রওয়ানা দিয়েছে। এ ঘটনায় কোন যাত্রী হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

তিনি জানান লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার না হওয়া পর্যন্ত কক্সবাজারের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক ভাবে বন্ধ থাকবে।

স্টেশন মাস্টার জানান, ঈদের জন্য চট্টগ্রাম থেকে স্পেশাল ট্রেনটি চালু করা হয়। চট্টগ্রাম থেকে সকাল ৭ টায় সেড়ে আসা বিশেষ ট্রেনটি সকাল দশটা বিশ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছার কথা ছিল।

স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান উল ইসলাম আদর জানিয়েছেন, বিশেষ ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদের চৌকিদারু দফাদারদের পাঠিয়েছেন এলাকায়। এ ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর