শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

সদর উপজেলা নির্বাচনে আনারস মার্কার সমর্থনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী মুজিব

নিউজ রুম / ২২২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সুমন আহসান :

আনারস মার্কার সমর্থনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় গণসংযোগ করেন। এরপর বিকালে সদর উপজেলা বাজার, হাজী পাড়া, জানার ঘোনা, লিংক রোড, বাংলা বাজার ও খুরুলিয়া বাজারে প্রচারণা চালান।
এসময় মানুষের ভালবাসায় সিক্ত হন জননেতা মুজিব।
প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক মেয়র মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে ঝিলংঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। সেই সাথে ৫ বছর কক্সবাজার পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। তাঁর সময়ে কক্সবাজার পৌরসভার অলিগলি, রাস্তা ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অভূতপূর্ব রেকর্ড উন্নয়ন হয়েছে।
জনসংযোগকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রশিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নির্বাচিত হলে ৫ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল সহ পুরো সদর উপজেলাকে ঢেলে সাজানোর কথা জানান কক্সবাজার পৌরসভার সাবেক এই মেয়র।
প্রসঙ্গত: আগামী ৮ মে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর