শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সাগর-সৈকতে আট বিভাগের অংশগ্রহণে শেখ রাসেল বীচ ফুটবল টুর্ণামেন্ট শুরু

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

ক্রীড়া প্রতিবেদক:
জাতীয় ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে শেখ রাসেল বীচ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বালিকা ( অনূর্ধ্ব ১৫) কক্সবাজার সাগর-সৈকতের কলাতলি পয়েন্টে শুরু হয়েছে। ২৪ এপ্রিল সন্ধ্যায় দেশের আটটি বিভাগের ষোলটি ( বালক ও বালিকা) দলের অংশগ্রহণে তিনদিন ব্যাপী এই ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। উদ্বোধনী ম্যাচে রংপুর বিভাগ ( বালক) টাইব্রেকারে ৩-২ গোলে রাজশাহী বিভাগকে হারিয়ে শুভ সূচনা করেছে। দু’দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল।


এদিকে ম্যাচ শুরুর পূর্বে এক উদ্বোধনী অনুষ্ঠান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর পুরো পরিবারই ছিলেন ক্রীড়া বান্ধব। উনার কনিষ্ঠপুত্র ১৫ আগস্ট পরিবারের সদস্যদের সাথে নির্মম হত্যাকান্ডের শিকার শিশু রাসেলের স্মৃতিকে ধরে রাখার জন্য প্রতিবছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তর কক্সবাজার বীচে এরকম আয়োজন করে থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক,যুগ্ম-সচিব আ,ন,ম তরিকুল ইসলাম, উপ-পরিচালক এস, আই, এম ফেরদৌস আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব ফজলে এলাহি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মঈনুদ্দিন মিল্কি।


আরো বিভিন্ন বিভাগের খবর