শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নদীতে নিখোঁজ দুই যুবকের মরদেহ ৬ ঘন্টা পর উদ্ধার

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ  মনছুর ও মুবিন নামের দুই যুবকের মরদেহ ৬ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর পূর্ব বড় ভেওলার আনিছপাড়াস্থ এলাকায় নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজের ঘটনা ঘটে। পরে বিকাল ৪টার দিকে মৃত অবস্থায়  নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত দুই যুবক হলেন- চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কালাগাজি সিকদার পাড়ার ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও ৭নং ওয়ার্ডস্থ সিকদার পাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মো.মুবিন (১৮)।

এ তথ্য নিশ্চিত করেছেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।

তিনি জানান, বুধবার সকালে মনছুর ও মুবিন মাতামুহুরী নদীতে মাছ ধরতে নামে। তারা পানি থেকে না উঠায় নদী তীরবর্তী বাসিন্দারা সংগঠিত হয়ে ওই দুই যুবকের সন্ধান শুরু করে। অল্পক্ষণ পর পেকুয়ার ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দেয় উদ্ধার অভিযানে। এরপরও  নিখোঁজ দুই যুবকের সন্ধান মিলছিলনা।

চেয়ারম্যান মুন্না আরও বলেন, বিকাল ৪ টার দিকে পেকুয়া ফায়ার সার্ভিস চট্টগ্রাম থেকে  ডুবুরি দল এনে তাদের মরদেহ উদ্ধার করেছে।

পেকুয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বাপ্পী বড়ুয়া বলেন, মাতামুহুরি নদীতে দুই যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এনে স্থানীয়দের সহায়তায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর