শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের নির্বাচন ২৮ এপ্রিল

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচন আগামী ২৮ এপ্রিল।

ইউনিয়নসমূহ হলো, ইসলামপুর, ঈদগাঁও, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ।

৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৮ হাজার ৭৫৮। সেখানে পুরুষ ভোটার ৪৮ হাজার ২৪৬ ও মহিলা ভোটার ৪০ হাজার ২১২টি।

পাঁচ ইউনিয়নের ৪৫ ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৪৭ টি। সেখানে ভোট কক্ষ ২৪১টি। অস্থায়ী ভোট কক্ষ করা হয়েছে চারটি।

ইতোমধ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিংসহ ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কেন্দ্রভিত্তিক তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তবে, ঈদগাঁও উপজেলার ইউনিয়নসমূহের প্রথম নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন  প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণায় বাধা, ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা, নির্বাচনী কর্মী সমর্থকদের হুমকি ধমকি প্রদানসহ নানা অভিযোগ আসছে। কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে ইসলামপুরের ২টি ভোট কেন্দ্রকে ‘অতিঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মাস্টার জানান, নাপিতখালী উচ্চ বিদ্যালয় ও পূর্ব নাপিতখালী (বামনকাটা) সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুই কেন্দ্রে ভোটার সংখ্যা বেশি। তাই এই ২ ভোট কেন্দ্রের প্রতি সব প্রার্থীর নজরও বেশি।

কয়েকটি সুত্র থেকে জানা গেছে, নাপিতখালী উচ্চ বিদ্যালয় ও পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের প্রস্তুতি নিয়েছেন একজন চেয়ারম্যান প্রার্থী। সিন্ডিকেট রয়েছে মেম্বার প্রার্থীও। সেই লক্ষ্যে প্রশাসন, ভোট গ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করার মাস্টার প্ল্যান চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে কয়েক দফা বৈঠকও করেছে তারা।

সূত্রটির মতে, প্রশাসন ম্যানেজ করা না গেলে কেন্দ্র দখলের কাজে ব্যবহার করবে চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারীদের।

ইসলামাবাদ ইউপি নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম জানান, ২,৭,৮ নং ওয়ার্ডে অবৈধ অস্ত্রধারীদের ব্যবহার করে কেন্দ্র দখলের পরিকল্পনা নিয়েছে একজন প্রার্থী। ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও জনগণ ভোট দিতে না পারলে বড় ধরণের সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।

এ বিষয়ে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, কোন কেন্দ্রে প্রভাব বিস্তারের সুযোগ নাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে প্রশাসনের।

নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, প্রত্যেক ইউনিয়নের নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। যেসব কেন্দ্রে প্রভাব বিস্তারের আশঙ্কা বেশি সেখানে আলাদা নজরদারি থাকবে।

তিনি জানান, ইসলামপুরের নাপিতখালী উচ্চ বিদ্যালয়সহ ৫ ইউনিয়নের বেশ কিছু ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেসব এলাকায় সন্ত্রাসী ও বহিরাগতদের ব্যাপারে কঠোর হবে প্রশাসন।

ভোটকেন্দ্রে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে জানান ওসি।

দলীয় প্রতীকে হচ্ছে না এবারের ইউপি নির্বাচন। তাই প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে। ভোটকেন্দ্রে যাতে কেউ দলীয় প্রভাব বিস্তার করতে না পারে; জনমতের প্রতিফলন ঘটে, সে ব্যাপারে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা সবার।


আরো বিভিন্ন বিভাগের খবর