শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শহিদ সুভাষ হলে পর্দা উঠল কক্সবাজার নৃত্য উৎসবের

নিউজ রুম / ২৩২ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

মনির মোবারক :

বিশ্ব নৃত্য দিবস-২০২৪ উপলক্ষে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী,কক্সবাজার জেলা সংসদের আয়োজনে উদবোধন হল ‘কক্সবাজার নৃত্য উৎসব ‘ ২৯ এপ্রিল,২০২৪, সোমবার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে দুইদিনব্যপী আয়োজিত এই অনুষ্ঠানের উদবোধন ঘোষণা করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী।
নৃত্যের তালে তালে, নটরাজ / ঘুচাও সকল বন্ধ হে।
সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও / মুক্ত সুরের ছন্দ হে। –
স্লোগানে কক্সবাজারে প্রথমবারের মত আয়োজিত এই নৃত্য উৎসবের উদবোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি  সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল,কবি মানিক বৈরাগী,বিশিষ্ট নৃত্যশিল্পী এম.আর ওয়াসেক,শেখ আবিদুর রহমান কচি, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না,সম্পাদক এম জসীম উদ্দিন,অধ্যাপক রাধু বড়ুয়া,সত্যেন সেন শিল্পীগোষ্ঠী,কক্সবাজারের সভাপতি খোরশেদ আলম, সম্পাদক মনির মোবারক সহ আরো অনেকে।
সায়ন্তন ভট্টাচার্যের সঞ্চালনায় এই আয়োজনে সংগীত ও নৃত্য পরিবেশন করে সংগঠনটির সংগীত ও নৃত্য বিভাগের শিক্ষার্থীরা। প্রদীপ জ্বালিয়ে দুইদিন ব্যপী এই আয়োজনের উদবোধন ঘোষণার পরপরই অনুষ্ঠিত হয় ‘বিশ্ব নৃত্য দিবস ২০২৪’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।
এই উৎসবে আগামীকাল থাকবে সম্মাননা প্রদান,কথামালা,পুরস্কার বিতরণ এবং নৃত্যানুষ্ঠান।


আরো বিভিন্ন বিভাগের খবর