শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

কক্সবাজারে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন

নিউজ রুম / ৯৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহরের আলীর জাহালস্থ অস্থায়ী কার্যালয়ে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাগছাস সংগঠক ইমাম হোছাইন মানিকের কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে আবরার ফাহাদের অবদান ও আত্মত্যাগ তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আসিফ বাপ্পি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন। শহিদ আবরার ফাহাদকে স্মরণ করে সুজা উদ্দিন বলেন, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আবরার ফাহাদের আত্মত্যাগ চব্বিশের গণঅভ্যুত্থানে প্রেরণার অগ্নিস্ফুলিঙ্গ জ্বলিয়ে দিয়েছিলো, যা হাসিনার জালিমশাহীর পতন ও ইন্ডিয়ান হেজিমনিকে পরাভূত করেছে। কক্সবাজারের সংগঠক মো: ওমর ফারুক আবরার ফাহাদের ঐতিহাসিক ফেসবুক পোস্ট স্মরন করে বলেন, আবরার ফাহাদ ৫৪ বছরের বাংলাদেশ জাতি রাষ্ট্রের নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করতে গিয়েই মূলত: ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধাচারণ করেছেন। তাই আগামীর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে জাতীয় স্বার্থের অনুকূলে পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে না পারলে আবরার ফাহাদের রক্ত বৃথা হয়ে যাবে৷ এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি লিগ্যাল উইং সমন্বয়কারী এডভোকেট মুবিনুল হক জুসেদ, জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জেলার শীর্ষ সংগঠক আতহার সাকিফ, এনসিপি কক্সবাজারের সংগঠক সাইফুল ইসলাম বাপ্পা, মহেশখালীর সংগঠক মাহবুব আলম, রামুর যুগ্ম সমন্বয়কারী মুফিজুর রহমান, বাগছাস নেতা রায়হান উদ্দিন প্রমুখ। প্রোগ্রামের শেষান্তে দোয়া পরিচালনা করেন মুফিজুর রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর