শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ’র বাবা আর নেই

নিউজ রুম / ৮১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

রামু (কক্সবাজার) প্রতিনিধি :
দৈনিক আমাদের সময় এর চট্টগ্রাম ব্যুরো প্রধান, রামু সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য হামিদ উল্লাহর পিতা মাস্টার মকতুল হোসেন মঙ্গলবার, ২৮ অক্টোবর রাত ১ টা ১৫ মিনিটে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাস্টার মকতুল হোসেন রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের পূর্ব উমখালী মৌজিমের দ্বীপ গ্রামের মরহুম বদরুজ্জামানের বড় ছেলে। তিনি দীর্ঘদিন রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় ও জারাইলতলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর চাকমারকুল পূর্ব উমখালী মৌজিমের দ্বীপ জামে মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর