শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

দেলোয়ার হোসেন :

কক্সবাজারের পেকুয়ায় হিট স্ট্রোকে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল)  সকালে পেকুয়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
হিট স্ট্রোকে মৃত্যু বরণকারী দিনমজুর মোহাম্মদ কালু (৫০) একই এলাকার মৃত নাগু মিয়ার পুত্র।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনমজুর মোহাম্মদ কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের স্তুপের কাজ করছিল এসময় সে গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।
পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, কালু নামের এই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেন। পরিবার সদস্যরা যে বর্ণণা দিয়েছেন এতে এই ব্যক্তি হিট স্ট্রোকে মৃত্যু বরণ করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর