শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

কক্সবাজার পৌরসভার প্রাক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শাহ নেয়াজ :

শহর সমন্বয় কমিটির সভায় কক্সবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থ সালের প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল, মঙ্গলবার কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। বাজেট উপস্থাপন করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল আলম। বাজেটের উপর বক্তব্য রাখেন প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, কাউন্সিলর যথাক্রমে রাজবিহারী দাশ, আক্তার কামাল আজাদ, এম. এ মনজুর ও এহেছান উল্লাহ, শহর সমন্বয় কমিটির সদস্য বেন্টু দাশ, বুলবুল আক্তার, হ্লাহ্লাউ রাখাইন, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাক আহমদ, পদক্ষেপের প্রোগ্রাম ম্যানেজার মনিরুজ্জামান, হেলভেটাসের প্রজেক্ট অফিসার জসিম উদ্দিন আকন্দ প্রমূখ।
সভায় শহরকে পরিচ্ছন্ন রাখা, অবৈধ দখলমুক্ত করা, সৌন্দর্য বর্ধন করা, সুপেয় পানির ব্যবস্থা করা, সড়কে যানজটমুক্ত করতে অবৈধ টমটম ও অটোরিক্সা বন্ধ করে দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইয়াছমিন আক্তার, কাউন্সিলর যথাক্রমে মিজানুর রহমান, আমিনুল ইসলাম মুকুল, সাহাবউদ্দিন সিকদার, ওসমান সরওয়ার টিপু, হেলাল উদ্দিন কবির, নুর মোহাম্মদ মাঝু, শাহেনা আক্তার পাখি, জাহেদা আক্তার ও নাছিমা আক্তার বুকুল, শহর সমন্বয় কমিটির সদস্য সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাইফুল ইসলাম চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরী, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন, সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীমা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম প্রমূখ।


আরো বিভিন্ন বিভাগের খবর