শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শাহ নেয়াজ :

কক্সবাজার পৌরসভার উন্নয়নে আরবান ডেভেলপমেন্ট সিটি গভর্নমেন্ট প্রজেক্ট (ইউডিসিজিপি)’র আওতায় গুরুত্বপূর্ণ আরো তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)। ৩০ এপ্রিল বিকালে এই উপলক্ষে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় সভাপতিত্বে করেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। এই সময় পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কস্তুরাঘাট এলজিইডি ব্রীজ হতে বিমানবন্দর সড়ক পর্যন্ত সড়ক ও ব্রীজ নির্মাণ কাজের জন্য পিএম ইউ, ইউডিসিজিপি, এলজিইডি এবং কক্সবাজার পৌরসভার মেয়রের মধ্যে ডেফিনিট প্ল্যান (পরিকল্পনা বাস্তবায়ন পরিকল্পনা) স্বাক্ষরিত হয়েছে। রাস্তা ও দুটি ব্রীজ নির্মাণ করা হবে। এছাড়া কক্সবাজার পৌরসভাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণের জন্য প্রাথমিক নকশা এবং সুগন্ধা পয়েন্ট হতে কলাতলী বেলী হ্যাচারী মেরীণ ড্রাইভ সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের প্রাথমিক নকশা জেলা পর্যায়ের স্টেক হোল্ডারদের উপস্থাপন করা হয়েছে।
সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাজাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মোঃ রাশেদ উন নবী, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মোস্তফা মুন্সী, সহকারী প্রকৌশলী সোহেল রানা, পর্যটন হোটেল শৈবালের ব্যবস্থাপক হারুনুর রশীদ, ইউডিসিজিপি’র টিম লিডার রেমন্ড গারমি ও গো, মেজবাহ উল আলম, নাসিরুল আলম, নাসির উদ্দিন, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও সহকারী প্রকৌশলী রুমেল বড়–য়া।


আরো বিভিন্ন বিভাগের খবর