শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু 

নিউজ রুম / ১৯২ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
২ মে রাত সাড়ে ৩টায় উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের পুত্র দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের পুত্র মোঃ আরফাত (১২)।
জানা যায়, রাত সাড়ে ৩ টার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে ওই দুই শ্রমিক লবণ তুলতে মাঠে ছুটে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আহত অবস্থায় উদ্ধার করে আরফাতকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, ভোর ৪টা ৫৫ মিনিটে রাজাখালী থেকে আরফাত (১২) নামে ১জনকে পেকুয়া হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়, সে বজ্রপাতে মৃত্যু বরণ করে।
মগনামায় বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, মগনামা ৭নং ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকায় দিদারুল ইসলাম নামে একজন বজ্রপাতে মারা যায়। রাতে বৃষ্টি শুরু হলে দিদার লবণ তুলতে মাঠে যায়। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয় বলে স্থানীয় গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদে তথ্য দেয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান,ভোর ৪টা ৫৫ মিনিটে রাজাখালী থেকে আরফাত (১২) নামে ১জনকে পেকুয়া হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়, সে বজ্রপাতে মৃত্যু বরণ করে।


আরো বিভিন্ন বিভাগের খবর