শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়ায় নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (৭ মে) সকাল ১০টায় কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক স্থানে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত করে নিহতের ফুফাত ভাই আশেক এলাহি জানান,যুবকের নাম আনোয়ার হোসাইন (২১) সে মগনামা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শরৎ ঘোনা এলাকার আকতার হোসেনের পুত্র।

নিহতের ভাই দেলওয়ার হোসেন বলেন, গত তিন আগে সে লবণ বহনকারী কার্গো বোটে শ্রমিক হিসেবে জালিয়াখালি নাশির ঝোরায় এলাকায় বোটে যায়। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলনা। আজকে সকালে নৌকা নিয়ে দুই দিক থেকে নদী খোঁজতে বের হই,সকাল ১০ টায় ওই স্থানে বোটের পাশে তাকে ভাসমান উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়। তার ৫ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা বলেন,খোলা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।

এবিষয়ে পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস জানান, নদী থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা, সে লবণ বহনকারীর বোটের শ্রমিক, ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। লাশের সুরহাল দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর