শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কক্সবাজারে মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

রহমান তারেক :

ক্সবাজারে মাদক মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রতিজনকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড; অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৩ মে) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এই রায় দেন বলে নিশ্চিত করেছেন
রাষ্ট্র পক্ষের আইনজীবি, ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা।
সাজা প্রাপ্তরা হলেন, টেকনাফের নয়া পাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হামিদ হোসেন, একই এলাকার মো. হোসেন জোহার, মো. জোবায়ের, লাল মোহাম্মদ, মো. ইয়াছিন, টেকনাফ নাইটং পাড়ার বাসিন্দা বশির আহমেদ, হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা পাড়ার বাসিন্দা মো. আলম।
পিপি সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা  বলেন, ২০২২ সালে টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের পূর্ব পাশে মিয়ানমারের জল সীমা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ ৭ জনকে আটক করে কোস্টগার্ড। পরে তল্লাশী চালিয়ে ১ লাখ ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় একটি ইয়াবা মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।


আরো বিভিন্ন বিভাগের খবর