শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যু

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
মহেশখালী উপজেলার শাপলাপুরে নদীতে মাছ ধরে ফেরার পথে ‘ব্যাটারি চালিত গাড়ীর গ্যারেজে’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর আড়াইটায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী।
মৃতরা হল, শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবছার এবং একই এলাকার মৃত আবুল খাইরের ছেলে মোহাম্মদ ইমন।
স্থানীয়দের বরাতে সুকান্ত চক্রবর্তী বলেন, সকালে আবছার ও ইমন স্থানীয় অন্যদের সঙ্গে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের সংযোগ নদীতে মাছ ধরতে যান। দুপুরে প্রচন্ড গরমের কারণে মাছ ধরে ফেরার পথে দিনেশপুর এলাকায় জনৈক নুরুল আমিনে টমটমের ( ব্যাটারি চালিত ইজিবাইক ) গ্যারেজে তারা বিশ্রাম নিতে অবস্থান করেন।
“ এক পর্যায়ে জেলে আবছার ও ইমন টমটম গাড়ীর ব্যাটারিতে চার্জ দেওয়ার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। এতে তারা তরিৎতাহত হলে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। “
ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
মৃতদের লাশ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সুকান্ত চক্রবর্তী।


আরো বিভিন্ন বিভাগের খবর