শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প চালু, ওষুধ ও সুরক্ষা সামগ্রী বিতরণ

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে সুরক্ষা সামগ্রী ও ওষুধ।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী।

এসময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা কর্মীদের ভুমিকাই মূখ্য। তাই, কর্মীদের উপযুক্ত পারিশ্রমিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কর্মসূচিতে পৌরসভার ৩০০ পরিচ্ছন্নতা কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এরপর মেয়র মাহাবুর রহমান পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস, গাম বুট, গাউন, স্যানিটাইজার, স্যানিটারী প্যাড ইত্যাদি।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আক্তার কামাল আজাদ, এম এ মনজুর, বস্তী উন্নয়ন কর্মকর্তা শামীম আক্তার, স্যানেটারী ইন্সপেক্টর আবদু রহিম প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর