শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

পর্যটকসহ দুইজন নিহত এবং তিনজন

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে হানিমুন করতে আসা এক পর্যটকসহ দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
রোববার (১৯ মে) দুপুর ১ টায় মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. ছমি উদ্দিন।
নিহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে ও ইউনিয়ন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি বারিক্কা ওরফে কিরণ চাকমা (৪০) এবং ঢাকার ডেমরা থানার ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে মো. জিহাদ (২১)।
ঘটনায় আহত হয়েছে নিহত জিহাদের স্ত্রী তাসিম আক্তার মরিয়ম (১৮)।
তবে আহত অপর ৩ জনের নাম ও পরিচয় জানাতে না পারলেও তারা ইজিবাইকের যাত্রী বলে জানান পুলিশের এ পরিদর্শক।
ছমি উদ্দিন বলেন, দুপুরে মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার জাহাজপুরা এলাকায় কক্সবাজারমুখি মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী দুইজনসহ ৫ জন আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে বারিক্কা চাকমা ওরফে কিরণ মারা যায়।
পুলিশের এ পরিদর্শক বলেন, “ আহত অপর ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। “
নিহত জিহাদের খালাতো ভাই আবু ইউছুফ বলেছেন, গত দুই মাস আগে মো. জিহাদ ও তাসিম আক্তার মরিয়মের মধ্যে বিয়ে হয়। গত ১৬ মে তারা পরিবারের অন্যদের সাথে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন তারা। শনিবার তারা সকলে একসাথে ঢাকায় ফেরার কথা ছিল।
“ কিন্তু নবদম্পতি জিহাদ ও মরিয়ম আরও একদিন থাকার ইচ্ছে পোষণ করায় ফেরা হয়নি। রোববার রাতেই সবাই একসাথে ফেরার সিদ্ধান্ত হয়। “
তিনি বলেন, “ রোববার সকালে জিহাদ ও তার স্ত্রী মিলে ‘রেন্ট এ বাইক’ যোগে মেরিন ড্রাইভ সড়ক ঘুরতে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে কক্সবাজার ফেরার পথে টেকনাফের জাহাজপুরা এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলে জিহাদ মারা যায় এবং তার স্ত্রী আহত হয়। “
ঘটনায় তার ভাইয়ের মৃত্যুর জন্য কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনরা নিয়ে যেতে চান বলে জানান নিহতের এ স্বজন।
পরিদর্শক মো. ছমি উদ্দিন জানান, নিহত পর্যটকের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে এবং অপরজনের লাশ নিজেদের বাড়ীতে রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর