শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

রোহিঙ্গা ক্যাম্পে খুন

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন খুন হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪ টায় উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত রোহিঙ্গা মোহাম্মদ ইসমাইল।
স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, বিকালে কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বালির মাঠের পাশ দিয়ে মোহাম্মদ ইসমাইল বাড়ী ফিরছিল। এক পর্যায়ে ৫/৬ জন অজ্ঞাত দূর্বৃত্ত তার গতিরোধ করে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় বালুর মাঠে নিয়ে ইসমাইলকে এলোপাতাড়ী ছুরিকাঘাত ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ ইসমাইলকে উদ্ধার করে। পরে তাকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“ নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। “
ওসি বলেন, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়ে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে পুলিশ তথ্য পেয়েছে।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর