শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :

কক্সবাজারে টেকনাফে নাফ নদী সীমান্ত দিয়ে পাচারকালে দুই কেজির বেশী ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, রোববার মধ্যরাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় এ অভিযান চালানো হয়।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, রোববার মধ্যরাতে টেকনাফে নাফ নদীর রইক্ষ্যং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদী সীমান্ত পার হয়ে সন্দেহজনক এক ব্যক্তিকে একটি ছোট বস্তা হাতে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকটি সাথে থাকা বস্তাটি ফেলে দিয়ে অন্ধকারে গ্রামের ভিতর পালিয়ে যায়। এসময় বিজিবির সদস্যরা ধাওয়া দিলেও পাচারকারিকে আটক করা সম্ভব হয়নি।
“ পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশী চালিয়ে পাচারকারির ফেলে  যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ কেজি ১৩৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। “
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর