শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহতের নাম ফিরোজ খান (২৮)। সে ৮ নম্বর ক্যাম্পের মাহমুদ শরীফের ছেলে।

আজ বুধবার ভোরের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। ওসি জানান, আজ ভোরের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ই ক্যাম্পের বি-৫০ ব্লকের জনৈক আবু বক্করের বসতঘরের সামনে রাস্তার ওপর অজ্ঞাতনামা একদল অস্ত্রধারী সন্ত্রাসী ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে খুন করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মো. শামীম হোসেন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে”।


আরো বিভিন্ন বিভাগের খবর