শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ফেনীর বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালো সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও দরিয়া

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সায়ন্তন ভট্টাচার্য্য:
বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে কক্সবাজারের সকল মানুষের পক্ষ থেকে ভালোবাসার উপহার পৌঁছে দিয়েছে জেলার অন্যতম গণসাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী এবং জার্সি টিশার্ট সরবরাহকারী প্রতিষ্ঠান দরিয়া।
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু) ও পরিধানযোগ্য কাপড় বিতরণ করা হয়েছে।
কক্সবাজারের সাধারণ মানুষ, সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে সংগ্রহ করা আর্থিক সহযোগিতায় বন্যার্ত মানুষদের কাছে এই উপহার পাঠানো হয়। সংগঠনগুলোর পক্ষে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক মনির মোবারকের নেতৃত্বে একটি দল এই উপহারসামগ্রী নিয়ে বানভাসি মানুষদের কাছে যান।
এসময় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি কর্মী গোপাল চন্দ্র, স্থানীয় বাসিন্দা আক্কাস মিয়া, মোহাম্মদ সিয়াম, মো: তারেক, মিলন চন্দ্র দে, পরিমল দে, বাসু চক্রবর্তী, জীবন কুমার দত্ত, মিলন কুমার দত্ত, রাজীব শীল, শিপন কুমার দে, শিবু চক্রবর্তী প্রমুখ।
উপহারসামগ্রী পেয়ে বন্যায় সর্বস্ব হারানো ঐ এলাকাগুলোর বানভাসি মানুষরা কক্সবাজারের সর্বস্তরের জনগনের প্রতি তাদের ভালোবাসা জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর