শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক  :

কক্সবাজারের আটটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নারী-পুরুষ সমতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেই সমতা বাস্তবায়নে অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে বিশেষ একটি প্রকল্প যাত্রা শুরু করতে যাচ্ছে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ। বুধবার কক্সবাজার শহরের একটি হোটেলে এই উপলক্ষ্যে আয়োজন করা হয় বিশেষ এক উদ্বোধনী সভার।
উদ্বোধনী এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ। এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো নাছির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম, জেলা মহিলা বিষয়ক র্কমর্কতা সুব্রত বিশ্বাস, সদর কক্সবাজার উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী এবং কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মো মাহবুবুর রহমান।
আরডিআরএস বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দা নূরে নাবিলা তাবাস্সুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রকল্প সম্পর্কে ধারণা উপস্থাপন করেন আরডিআরএস বাংলাদেশের সামাজিক উন্নয়ন বিভাগের প্রধান মো মজিবুল হক মনির।
সভায় জানানো হয় নেপাল, ভুটান ও বাংলাদেশে একই সঙ্গে বাস্তবায়নাধীন প্রকল্পটির মূল লক্ষ্য হলো নারী-পুরুষ সমতা ও সকলের অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করার ক্ষেত্রে শিশুদের প্রত্যাশা পূরণে ও সক্ষমতা বাস্তবায়নে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা।
কানাডার আইডিআরসির আর্থিক সহায়তা এবং নেপালের কাঠমান্ডু বিশ^বিদ্যালয়ের কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় কক্সবাজার জেলার সদর, রামু, মহেশখালী, উখিয়া ও টেকনাফ উপজেলার আটটি বিদ্যালয়ে একটি বিশেষ গবেষণার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। সভায় আরও জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়নে একটি বিশেষ কমিটি গঠন করা হবে এবং উপজেলা এবং জেলা পর্যায়ে মতবিনিময় সভার আয়োজন করে সংশ্লিষ্টদেরকে এর কার্যক্রমে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং  শিক্ষকবৃন্দ এবং সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ।
সভাশেষে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান আরডিআরএস বাংলাদেশের টিম লিডার শ্যামল বড়ুয়া।


আরো বিভিন্ন বিভাগের খবর