শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

৬ শতাধিক যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছাল ‘বিশেষ ট্রেন’

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

রহমান তারেক :

ঢাকা থেকে পর্যটকসহ ৬ শতাধিক যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে ‘বিশেষ ট্রেন’। যাত্রী চাহিদার বৃদ্ধি পাওয়ায় ঢাকা থেকে কক্সবাজার রুটে ‘বিশেষ ট্রেন’ সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। যেটি চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় বিশেষ ট্রেনটি ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে পৌঁছায়।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশনমাস্টার মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. গোলাম রব্বানী বলেন, যাত্রী চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কক্সবাজার রুটে ‘বিশেষ ট্রেন’ চলাচলের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি ঢাকা থেকে রাত ১১ টায় ছেড়ে সকাল ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছেছে।
তিনি আরও বলেন, ২৪ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে ‘বিশেষ ট্রেন-২’ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এটি ঢাকায় পৌঁছাবে রাত ১০ টায়।
একদিন বিরতির পর ২৬ অক্টোবর ‘বিশেষ ট্রেন-১’ রাত ১১ টায় ছেড়ে আসবে যেটি কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৭ টায়। পরদিন ২৭ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে বিশেষ ট্রেন-২ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে রাত ১০ টায় বলে জানিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর