শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ানো হলো কক্সবাজার বিমানবন্দরে

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
অবশেষে দীর্ঘ আকাঙ্খিত ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ানো হলো কক্সবাজার বিমানবন্দরে। এতে এই বিমানবন্দরে বাড়বে প্রতিদিনের যাতায়তকারি ফ্লাইটের সংখ্যাও।
এতোদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বিমানবন্দরে বিমান উড্ডয়ন এবং অবতরণ করলেও রোববার থেকে বাড়িয়ে রাত সোয়া ১০টা পর্যন্ত সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
রোববার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মুর্তুজা।
তিনি বলেন, এখন থেকে রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক ও ব্যবসায়িরা সকালে কক্সবাজারে গিয়ে রাতেই ফিরতে পারবেন। বর্ধিত সময়সূচী অনুযায়ী প্রথমদিনে রাত সোয়া ৮ টায় প্রথম ফ্লাইট এবং রাত সোয়া ১০ টায় দ্বিতীয় ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে ছাড়ার কথা রয়েছে।
“ এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যটন খাত ও ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হবে । এর ফলে কক্সবাজারের সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে। “
গোলাম মুর্তুজা বলেন, “ রোববার নতুন সময়সূচী অনুযায়ী প্রথমদিনে পূর্বে চাইতে দুইটি নতুন ফ্লাইট যুক্ত হবে। এতে এই দিনে কক্সবাজার থেকে ১৬ টি ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করার সময়সূচী নির্ধারিত রয়েছে। “
এই পদক্ষেপে কক্সবাজারের পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও দারুণ ইতিবাচক প্রভাব ফেলব মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র জানায়, এর আগে শনিবার পর্যন্ত প্রতিদিন গড়ে উঠানামা করেছে ১৬-১৭টি ফ্লাইট। সেই সংখ্যা আজ থেকে পর্যায়ক্রমে বাড়বে। এতে এয়ারলাইন্স ব্যবসার সঙ্গে জড়িতরা যেমন লাভবান হবে, তেমনই যাত্রীরাও উপকৃত হবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর