শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারকালে স্বামী স্ত্রী আটক

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার শহরে ‘রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের’ জন্য আনা দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্রের একটি চালানসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

 সোমবার রাতে কক্সবাজার শহরে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় এ অভিযান চালিয় তাদের আটক করে।

আটকরা হল, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, রাত সাড়ে দশটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান মহেশখালী দ্বীপ থেকে স্পিডবোট যোগে সংঘবদ্ধ অপরাধী চক্রের কতিপয় সদস্য অস্ত্রের চালান নিয়ে আসছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক একটি স্পিডবোট কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় পৌঁছলে থামিয়ে তল্লাশী করা হয়।

এতে বোটে পাশাপাশি সিটে বসা দুইজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করা হয়। এসময় ব্যাগের ভিতরে পাওয়া যায় দেশিয় তৈরী বিভিন্ন আকারের ৪ টি বন্দুক।

পুলিশ সুপার বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, উদ্ধার হওয়া অস্ত্রের চালান তারা মহেশখালী থেকে সংগ্রহ করেছে। আর এসব অস্ত্র টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মুহাম্মদ রহমত উল্লাহ।

 


আরো বিভিন্ন বিভাগের খবর