শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সড়কে অনাকাক্ষিত দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে: লায়ন হাকিম আলী

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চট্টগ্রাম :

অব্যবস্থাপনা আর সচেতন না হবার কারণে প্রতিনিয়ত সড়কপথ যেন মৃত্যুকূপে পরিণত হচ্ছে। প্রতিদিন সম্ভাবনাময় অনেক জীবন লাশ হয়ে যাচ্ছে চোখের সামনে। এমন মন্তব্য করেছেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (জেলা-৩১৫ বি-৪) রিজিয়ন চেয়ারপার্সন-১ এবং ডায়মন্ড সিমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলী।

হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচ) চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” শীর্ষক শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বলেন, বিশেষ করে অদক্ষ চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল এর অন্যতম কারণ। পাশাপাশি দায় রয়েছে কিছু পথচারীর ঝুঁকিপূর্ণভাবে সড়ক পারাপার। তাই অনাকাক্ষিত সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তাতে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে।

সোমবার (৪ নভেম্বর ২০২৪) কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ডায়মন্ড সিমেন্টের সেলস্ ও মার্কেটিং বিভাগের জিএম আব্দুর রহিম, স্বাগত বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহবায়ক জয় দাশ গুপ্ত, ডায়মন্ড সিমেন্টের এজিএম মোঃ কামরুজ্জামান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম জুলফিকার, সিনিয়র শিক্ষক অছি উদ্দিন, এইচ এম মহিউদ্দিন, জোহা সরকার, শহিদুল্লাহ হেলাল, নুরুল ইসলাম, আবু মহসিন, বিপ্লা সেন, রিক্তা মজুমদার, শাহীন আরা বেগম, দিলরুবা আকতার।


আরো বিভিন্ন বিভাগের খবর