শিরোনাম :
বাঁকখালী নদীর তীর ফের দখল ফলাফল পুনঃগণনার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন কক্সবাজারে জামায়াতকে হারিয়ে ৪টি আসনেই বিএনপির জয় প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গণ শুনানীর মাধ্যমে এলাকা ভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে-রিজওয়ানা হাসান

নিউজ রুম / ১২৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

এস এম আব্দুল মান্নান :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এখন থেকে এলাকা ভিত্তিক গণ শুনানীর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে। প্রতিটি শুনানীতে আমি নিজে উপস্থিত থাকবো। ইতিমধ্যেই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, আজকের তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়বে। পরিবেশবান্ধব দেশ গঠনে তাঁদের অবদান রাখতে হবে। সঠিক তথ্যের ভিত্তিতে তরুণ প্রজন্মকে সমস্যা সমাধানে চিন্তাভাবনা করতে হবে। সৃজনশীলতার মাধ্যমে নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে হবে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্টে এলাকায় বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নদী তীরবর্তি শিল্পপার্ক ইকোনমিক জোনসহ যেকোন ধরণের মিল কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে পানি দূষণ না হয় সে বিষয়ের উপর বিশেষ নজর দিতে হবে। শুধু তাই নয়, নদীতে জেগে ওঠা চরগুলোতে ভাঙ্গন কবলিত বা গৃহহীন মানুষকে অগ্রাধিকার দিতে হবে।

পরিদর্শনকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর