শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ দূর্বৃত্তদের গুলিতে একজন নিহত

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ দূর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছে।
রোববার বিকাল ৫ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নিহত মোহাম্মদ জোবায়ের (২৮) একই এলাকার মোহাম্মদ আমিনের ছেলে।
স্থানীয়দের বরাতে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিকালে মোহাম্মদ জোবায়ের নিজের বাসার পাশে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে একদল দূর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
পরে স্থানীয় গুলিবিদ্ধ জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “ স্থানীয় জানিয়েছেন, টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় কিছু সংখ্যক দূর্বত্ত আশপাশের পাহাড়ে অবস্থান করে। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে ওই দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা স্থানীয়দের। “
তারপরও কারা, কি কারণে এ খুনের ঘটিয়েছে তা জানতে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান গিয়াস উদ্দিন।
তিনি জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর