শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

পেকুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ ও অর্থ সহায়তা প্রদান

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল এর সভাপতিত্বে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী । এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের, সহকারী কৃষি কর্মকর্তা সবুজ কান্তি ধর, উপ-কৃষি কর্মকর্তা, সুবিধা ভোগী প্রান্তিক কৃষকগণসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
২০২৪-২৫ অর্থবছরে কৃষি পূর্ণবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে ভুট্টা, উফশী সবজি, হাইব্রিড সবজি,সরিষা, ফেলন,চীনা বাদাম সহ শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৬ শত ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ও অর্থ সহায়তা প্রদান করা হয়।
প্রান্তিক কৃষক নজরুল ইসলাম বলেন, সরকার বিনামূল্যে সার বীজ বিতরণ ও অর্থ সহায়তা দিয়ে কৃষি কাজে আমাদের উৎসাহ যোগাচ্ছেন,আমরা ধান চাষের পাশাপাশি শাক সবজি চাষাবাদ করে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হচ্ছি।
উপকারভোগী আফসানা বলেন,বাড়ি পাশে যেটুকু খালি জায়গা রয়েছে তাতে সবজি ফলন করছি, সরকারি ভাবে সার বীজ বিতরণ ও অর্থসহায়তা প্রদানের ফলে কৃষি কাজে আমাকে আরও মনোযোগি করে তুলেছে। বর্তমানে আমাকে বাজার থেকে আর শাক সবজি কিনতে হয়না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল বলেন, বর্তমান সরকার কৃষিতে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার বীজ কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ অর্থ সহায়তা দিয়ে আসছে, আগামীতে কৃষকদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলেন জানান।t


আরো বিভিন্ন বিভাগের খবর