শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সেন্টমাটিন সৈকতে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের মরদেহ

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফের সেন্টমাটিনের সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর হতে পারে। তবে কোনো পরিচয় পাওয়া যায়নি।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সেন্টমাটিন দ্বীপে সিটিবি পয়েন্টে মরদেহটি ভেসে আসে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর।।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে সাবেক ইউপি সদস্য আবু বক্কর বলেন, সোমবার সন্ধ্যার দিকে সেন্টমাটিনের পশ্চিম সমুদ্র সৈকতের সিটিবি পয়েন্টে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ লাশ ভেসে আসে। শরীরে পরনে রয়েছে কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জোয়ারের পানিতে দ্বীপের পশ্চিম সৈকত দিয়ে এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি। লাশটি উদ্ধার করার জন্য পুলিশে খবর দেওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর