শিরোনাম :
পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত

মাটির গর্তে মিলেছে বিপুল অস্ত্র-গুলি

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

চৌধুরী ইকরাম :
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে দেশিয় তৈরী বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব।
র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান আজ মংগলবার বিকেলে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোমবার দিবাগত মধ্যরাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা মাটির নিচে দেশিয় তৈরী বেশ কিছু অস্ত্র মজুদ রাখার খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি দল আজ ভোর রাতে উক্ত এলাকায় অভিযান চালায়। এতে তল্লাশীর এক পর্যায়ে মাটি চাপা দেওয়া সন্দেহজনক একটি জায়গা দেখতে পায়। ঘটনাস্থলের মাটি সরিয়ে পাওয়া যায় প্লাস্টিকের তৈরী একটি ড্রাম্প। ড্রাম্পটির ঢাকনা খুলে উদ্ধার করা হয় দেশিয় তৈরী ৫ টি বন্দুক, ১১ টি গুলি, ২৪ টি গুলির খোসা ও ৩ টি অস্ত্রের যন্ত্রাংশ। তবে অভিযানকালে ঘটনাস্থলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র‍্যাবের এ গণমাধ্যম কর্মকর্তা জানিয়েছে , উদ্ধার করা অস্ত্রগুলো কারা, কিভাবে সংগ্রহ করেছে এবং কি উদ্দ্যেশে মজুদ রেখেছে তা জানতে র‍্যাবের তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার অস্ত্র গুলো রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
##


আরো বিভিন্ন বিভাগের খবর