শিরোনাম :
পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত

অবশেষে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন কক্সবাজারের কৃতিসন্তান সাইফুল্লাহ

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :
দীর্ঘ প্রতীক্ষা শেষে কক্সবাজারের টেকনাফ উপজেলার কৃতি সন্তান মো: সাইফুল্লাহ পেলেন পুলিশ সুপার পদে পদোন্নতি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ আদেশ জারি হয়।
বুধবার (১৮ ডিসেম্বর)  রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মো: সাইফুল্লাহকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তিনি এতদিন এডিশনাল পুলিশ সুপার হিসেবে পুলিশ সদরদপ্তরে নিয়োজিত ছিলেন এবং বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সাহসিকতার সঙ্গে অপরাধ দমন এবং কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এবছর ৩ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) লাভ করেন।
মেধাবী ও চৌকস পুলিশ অফিসার মো: সাইফুল্লাহ ১৯৭৫ সালে টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি কক্সবাজারের  প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ৩য় পুত্র এবং স্থানীয় জমিদার মরহুম ফজলুর রহমান মিয়াজীর দৌহিত্র।
তিনি ১৯৯৫ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন।
২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মো: সাইফুল্লাহ কক্সবাজার জেলার প্রথম সন্তান হিসেবে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন।
পুলিশ ক্যাডারে যোগদানের পূর্বে তিনি ২৬তম বিশেষ বিসিএস (সা: শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সন্দ্বীপ সরকারি কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কিছুকাল দায়িত্ব পালন করেন।
তাঁর স্ত্রী রোমানা রহমান সম্পা বর্তমানে বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি (২৫ তম বিসিএস- প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, এসপি পদে পদোন্নতি পাওয়া মো: সাইফুল্লাহর বড়ভাই মো: শহিদুল্লাহ (সাবেক জাতিসংঘ কর্মকর্তা) বর্তমানে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ” একটেড বাংলাদেশ ” এর গভর্নমেন্ট লিয়াজো ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। মেজভাই মরহুম হামিদ উল্লাহ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে বাংলাদেশ আল- আরাফাহ ইসলামি ব্যাংকে নিয়োজিত ছিলেন এবং ছোটভাই মোহাম্মদ ফয়েজ উল্লাহ ৩৩তম বিসিএস (সা: শিক্ষা) ক্যাডার হিসেবে কক্সবাজার সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগে দায়িত্বরত আছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর