শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যুঃস্বজনদের আহাজারি

নিউজ রুম / ২০১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া ,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরির মেশিনে পড়ে মোহাম্মদ শাহাদাত হোসেন শাহিন (১৮) ও মোহাম্মদজিহান (২০) নামের দুই ফ্যাক্টরি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল ১৮ ডিসম্বর (বুধবার) সন্ধ্যা ৬ টার দিকে চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডস্থ বেতুয়া বাজার সড়ক লাগোয়া তরছপাড়ায় সদ্য নির্মিত মাষ্টার অটো ব্রিকস ফ্যাক্টরিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। অটো ব্রিকস ফ্যাক্টরিতে নিহত শ্রমিক মোহাম্মদ শাহাদাত হোসেন শাহিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘুনিয়া এলাকার মো: শাহজাহানের ছেলে ও অপরজন মোঃ জিহান চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার রুহুল কাদেরের ছেলে।

অটো ব্রিকস ফ্যাক্টরির মেশিনে কর্মরত শ্রমিকরা জানান, অন্যান্য দিনের ন্যায় ঘটনার দিন সন্ধ্যার সময় ব্রিকস ফ্যাক্টরির মেশিনে কর্মরত শ্রমিকরা কাজ শেষ করেন। তৎমধ্যে নির্মাণ শ্রমিক মোহাম্মদ শাহাদাত হোসেন শাহিন ও মোহাম্মদ জিহান ব্রিকস ফ্যাক্টরির বিদ্যুৎ চালিত মিক্সার মেশিন পরিস্কার করতে যান। ওই সময় ব্রিকসের নির্মাণ শ্রমিক দু’জনই মিক্সার মেশিনের পাখায় আটকে গেলে ফ্যাক্টরির অন্যান্য শ্রমিকরা দেখে মেশিন বন্ধ করে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকরিয়া থানার উপপরিদর্শক (এস আই) মোস্তাকিমের নেতৃত্বে পুলিশের একটি টিম হাসপাতালে পৌঁছে নিহতদের প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।
অপরদিকে, নির্মাণ শ্রমিক শাহিন ও জিহানের মৃত্যুর খবর পেয়ে তাদের পরিবার ও আত্মীয় স্বজন হাসপাতালে ছুটে আসেন। এসময় নিহতের মরদেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের কান্নার আওয়াজে পুরো হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে। ঘটনার পর থেকে অটো ব্রিকসের দায়িত্বরত কর্মকর্তা ও মালিকেরা গাঁ ঢাকা দিয়েছেন বলে জানা যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া অটো ব্রিকস ফ্যাক্টরিতে দুই শ্রমিক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর