শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

” ইসলামী আদর্শের আলোকে সমাজ বিনির্মাণে দা’ঈদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে-জেলা আমীর আনোয়ারী

নিউজ রুম / ১৮৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক “

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, যারা মানুষ কে আল্লাহর পথে ডাকে তারাই হচ্ছে দা’ঈ ইলল্লাহ। যুগে যুগে লক্ষ লক্ষ নবী- রাসূল মহান আল্লাহ মনোনীত করে মানবজাতিকে সত্য ও সঠিক পথে পরিচালিত করার জন্য আদিষ্ট হয়ে কাজ করেছিলেন। নবী- রাসূলের অবর্তমানে দাওয়াতে দ্বীনের মহান দায়িত্ব উলামায়ে কিরামের উপর অর্পিত। তাই ইসলামী আদর্শের আলোকে সমাজ বিনির্মাণে দা’ঈদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা মানবসম্পদ বিভাগের উদ্যোগে ১৮ ডিসেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত শহরের একটি মিলনায়তনে বিভিন্ন উপজেলার বাছাইকৃত দা’ঈদের মোটিভেশনাল প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা সেক্রেটারি ও মানবসম্পদ বিভাগীয় জেলা সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও জেলা মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, উলামা বিভাগ জেলা সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ, অধ্যাপক মাওলানা আজিজুল হক, অধ্যাপক মাওলানা সেলিম উল্লাহ, মাওলানা আবদুস সোবহান, মাওলানা আবু সায়েম মু. ফোরকান, মাওলানা আবদুল করিম, মাওলানা সিরাজুল হক, মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর