শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

পেকুয়ায় ডাম্পার সিএনজি মুখোমুখি সংঘর্ষ শিশু সহ ৫ জন নিহত

নিউজ রুম / ২১৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ পাচজন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজি বাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ৪ জন চট্টগ্রাম মুখি সিএনজি যাত্রী ছিলেন।  নিহত সিএনজি চালক মনিরুল মান্নান পিতা ছৈয়দ আলম টৈইটং ধনিয়াকাটা।

নিহত ফিরোজ তার স্ত্রী শারমিন চট্টগ্রামের হাটহাজারি এলাকার বাসিন্দা। তাদের শিশু সন্তান মারাত্মক আহত হলে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া নেয়ার পথে ৬ মাসের শিশু জাহেদের মৃত্যু হয় । নিহত অপর যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত হওয়ার যায়নি।

জানা যায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু সহ ৫ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি)  মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, টইটং এর হাজির বাজার এলাকায় সিএনজি ডাম্পার মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৫ নিহত হয়, ঘটনাস্থলে থেকে ডাম্পামটি জব্দ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর