শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

“জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে”

নিউজ রুম / ১৩৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

আবু মিহরান  :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জুলাই – আগস্ট ছাত্র-জনতা অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে। কোন ভাবেই সেই চেতনা কে হারিয়ে যেতে দেওয়া যাবে না। হাজার-হাজার ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে ধারণ করে জীবন দিয়েছে, হাত-পা-চোখ হারিয়েছে আমরা তাদের ত্যাগ কে ব্যর্থ হতে দিবো না। বাংলাদেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে মোকাবেলা করতে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আমাদের কে যার যার অবস্থান থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। দেশের এক ইঞ্চি জমিও আমরা কাউকে ছিনিয়ে নিতে দিব না। ২৩ ডিসেম্বর সকাল ৯:০০ টায় শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও শহর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মু. শাকিলসহ অন্যান্য জেলা ও শহর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক মুজিব আরো বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের মানুষের সত্যিকারের ভাগ্য পরিবর্তনে জামায়াতের কর্মসূচি দেশবাসীর কাছে সমাদৃত হয়েছে। ৫ আগস্ট পরবর্তী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জামায়াতের ভূমিকা রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে। আমরা দেশ ও দেশের মানুষের জন্য আরো ইতিবাচক ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।


আরো বিভিন্ন বিভাগের খবর