শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

নিজ দেশ মিয়ানমারের রাখাইনে ফিরতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সমাবেশ

নিউজ রুম / ২০৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

এসএম আনোয়ার হোসেন :

নিজ দেশ মিয়ানমারের রাখাইনে ফিরতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গা মুফতি ও ওলামারা। সমাবেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মাঠে রোহিঙ্গাদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা ও ঘরবাড়ি, সম্পদ, নিজস্ব পরিচয় সবই ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ২০১৭ সালে ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়েছি। ঝুপড়ি ঘরে বাস করছি। মাতৃভূমি ছেড়ে বছরের পর বছর আরেক দেশে জীবন কাটানো যায় না। মিয়ানমারে ফিরে যেতে সবাইকে ঐক্যবদ্ধ করতে ধাপে ধাপে এ সমাবেশ হচ্ছে।

সমাবেশে আরেক রোহিঙ্গা নেতা মৌলভি রহমত করিম বলেন, মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলে রোহিঙ্গা ক্যাম্পে নয়, আরাকানে গিয়ে রক্ত দেবো। আমরা আরাকান স্বাধীন করবো।


আরো বিভিন্ন বিভাগের খবর